২১ জেলা জজসহ বিচার বিভাগে বড় রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জন জেলা জজ, ১১ জন অতিরিক্ত জেলা জজ, ১১ জন যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার রদবদলের এই সিদ্ধান্ত নেয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলামকে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ, পটুয়াখালীর জেলা ও দায়রা জজ এস এম মজিবুর রহমানকে চট্টগ্রামের মহানগর দায়রা জজ, নওগাঁর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদকে রাজশাহীর জেলা ও দায়রা জজ, রংপুরের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানকে সিলেটের জেলা ও দায়রা জজ, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলামকে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিশেষ জজ, জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেনকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক, খুলনার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য এ বি এম সাজেদুর রহমানকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক, বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. আখতার হোসেনকে বরগুনার জেলা ও দায়রা জজ, গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আতোয়ার রহমানকে বাগেরহাটের জেলা ও দায়রা জজ, যশোরের বিশেষ জজ মো. শামসুল আলম খানকে বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামীকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. মাহতাব উদ্দিনকে নওগাঁর জেলা ও দায়রা জজ, মেহেরপুরের জেলা ও দায়রা জজ এ টি এম মেজবাহউদ্দৌলাহেক কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দারকে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ, সিলেটের জেলা ও দায়রা জজ মো. মমিন উল্লাহকে চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং খুলনার শ্রম আদালতের চেয়ারম্যান শেখ রওনাকুল ইসলামকে যশোরের বিশেষ জজ পদে বদলি করা হয়েছে। এ ছাড়া নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোশাররফ হোসেনকে খুলনার শ্রম আদালতের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাঁর চাকরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, নোয়াখালীর বিশেষ জজ শেখ জাহাঙ্গীর হোসাইনকে ঢাকায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (বিচার) পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাঁর চাকরি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং দিনাজপুরের বিশেষ জজ মো. রফিকুল আলমকে ঢাকার প্রথম কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাঁর চাকরি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ১১ জন অতিরিক্ত জেলা ও ১১ জন যুগ্ম জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হয়েছে।