২১ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ডাকা পণ্য পরিবহন ধর্মঘট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। বিভিন্ন দাবিতে গত সোমবার থেকে ২১ জেলায় ধর্মঘট শুরু করে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর, বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের কথা জানান শ্রমিকনেতা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।