২১ জেলায় পরিবহন ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ অক্টোবরের মধ্যে ১১ দফা দাবি না মানা হলে ৯ অক্টোবর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরুর হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ দাবি আদায়ের জন্য ওই সময়সীমা বেঁধে দিয়ে এ হুমকি দেয়। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে দুর্ঘটনাকবলিত ট্রাক-বাস ভাঙচুর ও আগুন দিয়ে পোড়ানো বন্ধ করা; নসিমন, করিমন ও ইজিবাইক চলাচল বন্ধ করা; প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে যাত্রী বহন নিষিদ্ধ করা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সভাপতি এস এম শাহ আলম।