২১ ও ২২ ডিসেম্বর খুলনা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় অ্যাসেম্বলি ও বার্ষিক সাধারণ সভা। ২১ ডিসেম্বর সকাল নয়টায় অনুষ্ঠান শুরু হবে।বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভায় গত বৃহস্পতিবার অনুষ্ঠান সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।সংগঠনের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যাপক মুজিবর রহমান, আইনজীবী মো. এনায়েত আলী, অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, আবদুল্লাহ হোসেন, চিকিৎসক আমিরুল খসরু, রেজানুল হক প্রমুখ।সভার সিদ্ধান্ত অনুযায়ী ২২ ডিসেম্বর সকাল আটটায় সংগঠনের কার্যালয় থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। সুন্দরবন ভ্রমণে ইচ্ছুক অ্যালামনাই সদস্যদের ১৮ ডিসেম্বরের মধ্যে ৬০০ টাকা ফি (সপরিবারে) দিতে হবে। এ ছাড়া বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যদের জনপ্রতি ৮০০ টাকা এবং পরিবারের সদস্যদের জন্য জনপ্রতি ৫০০ টাকা হারে নিবন্ধন ফি ১৫ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি।