২১ দফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিবিধির অসংগতি সংশোধন এবং সরকার ঘোষিত জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সংগতি রেখে নিজেদের বেতন কার্যকর করাসহ ২১ দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) শ্রমিক কর্মচারী লীগ। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ওজোপাডিকো এলাকার সব দপ্তরে ১১ থেকে ১৯ মে পর্যন্ত সাংগঠনিক সফর, জনসংযোগ, কর্মিসভা ও সমাবেশ। ২২ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। ২৬ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীকী গণ-অনশন। ৩০ মে বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি শেখ মকলুকার রহমান। এ সময় সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।