২১ দফা দাবিতে কাউন্সিলরদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্যমূলক আইন সংশোধন, যুগোপযোগী আইন প্রবর্তন, পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধনে ঠাকুরগাঁও, পীরগঞ্জ ও রাণীংশকৈল কাউন্সিলররা অংশ নেন। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর ধ্রৌপদী দেবী আগরওয়াল, সফিউল এনাম পারভেজ, মতিউর রহমান; পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর রবিউল ইসলাম ও রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আবদুল খালেক। পরে কাউন্সিলররা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর ২১ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জমা দেন।