২১ দিনেও গ্রেপ্তার হননি প্রধান সন্দেহভাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের আলেয়া হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন বাড়ির মালিক বদিউজ্জামানকে ২১ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ সূত্র জানায়, শাহ আলী থানার পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আলেয়া হত্যা মামলাটি তদন্ত করছে। ডিবির উপকমিশনার (উত্তর) মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, আলেয়াকে ফ্ল্যাটের মালিকানাবঞ্চিত করে তা দখল করতেই বাড়ির মালিক বদিউজ্জামানের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা একরকম নিশ্চিত। পালিয়ে থাকা বদিউজ্জামানকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বদিউজ্জামানের ছেলে এস এম আসলাম কারাগারে আছেন।৩ অক্টোবর মিরপুর ১ নম্বর সেকশনের ডি ব্লকের একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ আলেয়া বেগমের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। বাসা থেকে টাকা, অলংকারসহ ছয় লাখ ৩০ হাজার টাকার মালামাল ও মৌলভীবাজারের কুলাউড়ার সম্পত্তির দলিলপত্রও খোয়া যায়।