২১ নম্বর কূপে পরীক্ষামূলক উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসি) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়।
বিজিএফসি সূত্রে জানা যায়, পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এই কূপ থেকে দৈনিক গড়ে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা এলাকায় গত ৩ নভেম্বর রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপটির খননকাজ শুরু করে। প্রায় দুই মাসের খননকাজ শেষে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করা হলো।
প্রকল্প পরিচালক আহমঞ্চদ হোসেন বলেন, গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম এই কূপটি খনন করেছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরীক্ষা শেষ করে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু করা হবে।