২১ নারী পুলিশ পুরস্কৃত
অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি প্রতিষ্ঠান এবং ২১ নারী পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে এ পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফাতেমা বেগমকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর নারী সদস্যদের কর্মকুশলতা ও পেশাদারত্ব অত্যন্ত উঁচু মানের।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ হাইতি ও কঙ্গোয় বাংলাদেশ পুলিশের দুটি নারী ইউনিট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি