২১ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় মানিকগঞ্জে বিএনপির সহযোগী সংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ওই ২১ নেতা-কর্মীর মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা যুবদল নেতা তুহিনুর রহমান ও জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক। ৫ জানুয়ারির পর সরকারবিরোধী টানা অবরোধ ও হরতালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে নাশকতার একাধিক মামলা হয়।