প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনসহ নয় দফা দাবিতে সংগ্রাম জোরদার করুন’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদ প্রতিষ্ঠার ২২ বছর পদার্পণ উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের মিয়াপাড়ায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর-২ আসনের সাংসদ ও আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাশের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা।