প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতি সংহতি জানিয়েছেন ২১ জন ভারতীয়। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার সময় রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতি চত্বরে তাঁরা এই সংহতি প্রকাশ করেন।১৫ ফ্রেব্রুয়ারি ভারতের এই দল পশ্চিমবঙ্গের দমদম থেকে বাইসাইকেলে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ২০ ফেব্রুয়ারি দলটি ঢাকার পৌঁছার পর ২১ ফেব্রুয়ারি সকালে জাতীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে। তারপর রক্তদান কর্মসূচিতে অংশ নেবে। রাজবাড়ীতে বিভিন্ন সংগঠন গতকাল দলটিকে ফুল দিয়ে স্বাগত জানায়। রাজবাড়ী শহীদ সঞ্চৃতিচত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ভারতীয় দলটির ব্যবস্থাপক মিহির দাশ বলেন, ‘দুই বাংলার মানুষ এক এবং অভিন্ন। আমরা আপনাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’