২১ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ২১ মামলার আসামি কলিম উল্লাহ ওরফে বাবুকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরের কোতোয়ালি এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, কলিম উল্লাহর বিরুদ্ধে কক্সবাজারের কুতুবদিয়া ও বান্দরবানের লামা থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, লবণঘের লুট, সরকারি কর্মকর্তা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ২১টি মামলা রয়েছে। কুতুবদিয়া থানার পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার পর নগরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।