২১ মার্চ ঢাকার সব উপজেলায় হরতাল ডেকেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিনসহ গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তির জন্য ২০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিএনপি। অন্যথায় ২১ মার্চ ঢাকা জেলার সব উপজেলায় (মহানগর ছাড়া) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে ঢাকা জেলা বিএনপি।গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এ ঘোষণা দেন। এ ছাড়া নেতাদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকা জেলার সব উপজেলা, থানা ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ এবং ১৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়।গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হানা দিয়ে পুলিশ ১৫৭ জনকে আটক করে। এঁদের মধ্যে মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে পরদিন ছেড়ে দেওয়া হয়।