২১ সংগঠনের নিন্দা আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যানকে অতিথি না করায় ধামাইল সংস্কৃতিকর্মীদের লাঞ্ছনার ঘটনায় সিলেটের ২১ সাংস্কৃতিক, সামাজিক ও প্রকাশনা সংগঠন ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। গতকাল রোববার সংগঠনের নেতারা যৌথ বিবৃতিতে উপজেলা চেয়ারম্যানের আক্রমণকে ‘অসুস্থ মানসিকতার অশালীন আচরণ’ আখ্যায়িত করে ধামাইল সংস্কৃতিচর্চা নির্বিঘ্ন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংস্কৃতিকর্মীরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করবেন। বিবৃতিদাতা ২১ সংগঠন হচ্ছে: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্যপরিষদ, জাতীয় কবিতা পরিষদ, আনন্দলোক, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, প্রান্তিক পর্ষদ, উর্বশী আবৃত্তি পরিষদ, দেশ আমার, রৌয়াইল সমিতি, তাহিরপুর সমিতি, মধ্যনগর থানা উন্নয়ন পরিষদ, বাংলাদেশ ব্রতচারী সমিতি, বংশীকুণ্ডা ছাত্রকল্যাণ পরিষদ, ভাটির তরী, মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মধ্যনগর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মেঠোসুর, বাউলা অন্তর, সৃজনশীল প্রকাশনা সংগঠন সময়ের চিঠি ও ছন্দালাপ।গত শুক্রবার রাতে ‘হাওরপারের ধামাইল’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন ধামাইল উৎসব করার প্রস্তুতি নিতে সিলেট নগরের পাঠানটুলায় বসবাসকারী সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়ালের বাসায় যান। ধামাইল উৎসবে তাঁকে প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ হয়ে উপজেলা চেয়ারম্যান সংস্কৃতিকর্মীদের বাসা থেকে বের করে দেন।