২১০ ব্যাগ রক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ রোগীদের জন্য ২১০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে সংগঠনটি। সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা স্বেচ্ছায় এ রক্ত দিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালনে সহযোগিতা করেন।