২১৪ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজে অধ্যয়নরত ২১৪ জন শিক্ষার্থীকে ‘আবদুুর রাজ্জাক শিক্ষাবৃত্তি ২০১০-১১’ দেওয়া হয়েছে। আরমা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি দেওয়া হয়।আরমা ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান প্রধান অতিথি এবং সহ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ বিশেষ অতিথি ছিলেন।অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আকতার হোসেনসহ আরমা ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান এবং আবদুুর রাজ্জাক শিক্ষাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আবদুর রাজ্জাক, সংগঠনের কোষাধ্যক্ষ ফিরোজুল ইসলাম, সহসভাপতি বিমল কুমার দে প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এম আবদুস সোবহান বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম হবে।আরমা ওয়েলফেয়ার সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক আবদুর রাজ্জাক বলেন, বর্তমানে প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্যাটাগরিতে ৫৩৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। ২০১১-১২ সালে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তির আওতায় আনা হবে।