২১৫ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা , মিঠামইন ও নিকলী উপজেলায় প্রায় ২৩ হাজার হেক্টর জমির বোরো ধান বিনষ্ট হয়েছে। এতে উৎপাদিত হতো এক লাখ ২৬ হাজার ৫০০ টন ধান, যার বাজারমূল্য ২১৫ কোটি পাঁচ লাখ টাকা। তবে সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ ১১৫ কোটি টাকা।কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ১২ হাজার ৩০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। প্রতি একরে সাড়ে পাঁচ টন উৎপাদন ধরা হলে ৬৭ হাজার ৬৫০ মেট্রিক টন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বাজারমূল্য ১১৫ কোটি ৫০ লাখ টাকা। নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বোরহানউদ্দিন জানান, কৃষি বিভাগের ক্ষয়ক্ষতির হিসাব রীতিমতো হাস্যকর। নিকলীতে চাষাবাদকৃত অর্ধেক ধানই তলিয়ে গেছে। অথচ কৃষি বিভাগ যে হিসাব দিয়েছে, তা কৃষকেরা জানলে তাঁরা বিক্ষোভ করতে বাধ্য হবেন। ইটনা উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা হাওরের প্রত্যন্ত অঞ্চলে না গিয়েই ঘরে বসে হিসাব তৈরি করেছেন।