২১৭ জনের প্রার্থিতা বাতিল করেছে পিএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনে উল্লিখিত নির্ধারিত বয়সের চেয়ে বেশি বয়স হওয়ায় কিংবা জন্মতারিখ সঠিকভাবে না লেখায় ২৯তম বিসিএসের ২১৭ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়। যাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাঁদের রোল নম্বরের তালিকা পিএসসিতেও টাঙিয়ে দেওয়া হয়েছে। এই ২১৭ জনের কেউ লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানানো হয়।