২২ অক্টোবর দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ অক্টোবর দিনাজপুরে আসছেন। ওই দিন বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
গত শুক্রবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহর আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম এ কথা জানান।
শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, সহসভাপতি বজলুল হক, মো. আলাউদ্দীন, শরিফুল আহসান লাল প্রমূখ।