২২ আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার যুবদল নেতা আবুল বাশার হত্যা মামলার ২২ আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নাদিরা খাতুন ওই নির্দেশ দেন।
বড়াইগ্রাম উপজেলা যুবদলের সহসভাপতি আবুল বাশার হত্যা মামলার ২২ আসামি ওই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের আবেদনের বিরোধিতা করে তাঁদের জেলহাজতে পাঠানোর দাবি জানানো হয়। শুনানি শেষে আদালতের বিচারক নাদিরা খাতুন সব আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন: নূর মোহামঞ্চদ, বকুল হোসেন, বাবলু, আমির হোসেন, তোফাজ্জল হোসেন, নিজাম উদ্দিন, আলতাব হোসেন, রাসেল, আবদুল মজিদ, হাসিনুর, পাঞ্জাব, রফিক, আবু সাঈদ, লিয়াকত, জিল্লুর রহমান, কাউছার আলী, রাসেল, আবদুল বাকি, উমর আলী, সেলিম, মোমিন ও শফিকুল। গত বছরের ৪ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা গ্রামের মেরীগাছা উচ্চবিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা আবুল বাশারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।