২২ কৃতী শিক্ষার্থীকে ডিআরইউয়ের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ শিক্ষায় প্রশিক্ষিত করতে সরকার কাজ করছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘ডিআরইউ-সাগর রুনি মিলনায়তনে’ সংগঠনের সদস্য সন্তানদের মধ্যে ২০১২ সালে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান, সমকাল-এর নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি প্রমুখ। ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ও সংগঠনের সদস্য শাহনাজ শারমিনের সঞ্চালনায় পিএসসির কৃতী শিক্ষার্থী সদ্য প্রয়াত মো. সাকিফ জুহায়েরের বাবা ইত্তেফাক-এর সাংবাদিক সাকির আহমেদ তাঁর ছেলের সনদ ও ক্রেস্ট শিক্ষামন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানে ২২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সহযোগিতা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।