২২ ঘণ্টা পর আরেক বোনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে গোসল করতে গিয়ে খাদে পড়ে নিখোঁজ তাসমি তুহার (১২) লাশ ২২ ঘণ্টা পর গতকাল শনিবার দুপুরে পাওয়া গেছে৷ এর আগে বেলা ১১টার দিকে উপজেলার মির্জাকোট মহিমুউদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তার বড় বোন আকিমুস সালাতুর (১৮) লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷
এলাকাবাসী জানান, জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি গ্রাম এলাকার ধরলা নদীর পাশে ‘বোমা মেশিনে’ পাথর তোলায় গভীর খাদের সৃষ্টি হয়৷ শুক্রবার দুপুরে আকিমুস সালাতু, তার ছোট বোন তাসমি তুহা, বান্ধবী সুমাইয়া আক্তারসহ বেড়াতে আসা অপর দুই আত্মীয়সহ বাড়ির পাশে ধরলা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা নদীর পাশে ওই খাদে রাখা নৌকায় ওঠার চেষ্টা করলে সবাই খাদে পড়ে যায়। এলাকাবাসী তিনজনকে উদ্ধার করলেও ওই দুই বোন খাদে ডুবে যায়। প্রায় তিন ঘণ্টা পর আকিমুস সালাতুর লাশ উদ্ধার করলেও তাসমি তুহা নিখোঁজ ছিল।