২২ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলার সীমানায় নব্দীগঞ্জ বাজারের কাছে রাস্তা ও রেললাইনের পাশে গাছের ডালে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ২২ ঘন্টা ধরে ঝুলে ছিল। দুই থানার রশি টানাটানির কারণে সেখানে পড়ে থাকার পর লালমনিরহাট রেলপুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। বুধবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা ওই যুবককে (৩০) শ্বাসরোধে হত্যা করে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী পীরগাছা ও কাউনিয়া থানাকে বিষয়টি জানান। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।