২২ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকার বালুচরে আটকে যাওয়া ফেরি ‘চন্দ্র মল্লিকা’ টানা ২২ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ৪ নম্বর ইউটিলিটি ঘাট থেকে দুটি পণ্যবাহী ট্রাক, একটি অ্যাম্বুলেন্স ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। স্রোতের টানে ফেরিটি ভাটির দিকে চলে যায়। এ সময় ভারী বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে নদীতে জেলেদের ফেলে রাখা জালে আটকে যায় ফেরির পাখা। এ অবস্থায় ফেরিটি স্রোতের টানে ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ওই বালুচরে গিয়ে আটকা পড়ে। রাত সোয়া তিনটার দিকে ফেরিটি বালুচর থেকে উদ্ধার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|