প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসাসহ নানা অপরাধে ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে এই সাজা দেওয়া হয়। ডিএমপির সূত্র জানায়, মাদক কেনাবেচা, সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। নিজেদের অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।