প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় বিএনপির নেতা বরকতউল্লাহ বুলুসহ দলটির ২২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। গতকাল এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগপত্রভুক্ত পলাতক এই আসামিদের বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেন। আগামী ২৭ জানুয়ারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।