২২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীসহ ২২ জন গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
২২ মার্চ ওই চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. রফিক আলম ও স্বতন্ত্র প্রার্থী হাবিব উল্লাহ নির্বাচন থেকে সরে যান। এ ছাড়া চার ইউনিয়নে ২০ জন সদস্য প্রার্থীও গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বাহারছড়ায় তিনজন, সেন্ট মার্টিনে দুজন, টেকনাফ সদরে সাতজন ও সাবরাংয়ে আটজন সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।