প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সদস্যরা আগামী বছরের ২২ জানুয়ারি আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন। উপজেলা পরিষদ কার্যকর করাসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও ঐক্য পরিষদের সভাপতি মহিবুর রহমানসহ পরিষদের নেতারা এ সময় বক্তৃতা করেন। ঐক্য পরিষদের মূল দাবিগুলোর মধ্যে আছে স্থানীয় সরকার শক্তিশালী করা, উপজেলা আইন ২০০৯ লঙ্ঘন করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার, উপজেলা আইনের ২৪ ধারা অনুযায়ী ১০টি মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর হস্তান্তরের লক্ষ্যে জারি করা প্রজ্ঞাপন সংশোধন ইত্যাদি।