২২ জানুয়ারি সংসদ অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসছে ২২ জানুয়ারি। নতুন বছরে এটা সংসদের প্রথম অধিবেশন। আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২২ জানুয়ারি রোববার বিকেল চারটায় দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।