২২ জেলেকে এক মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা ধরার অভিযোগে গতকাল সোমবার চাঁদপুরের হাইমচর এলাকার ২২ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের বাড়ি চাঁদপুরের নদীতীরবর্তী বিভিন্ন এলাকায়।
হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গত রোববার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক করা হয়। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে আনা হয়। আদালত ২২ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।