২২ দিন পর কার্যালয়ে গিয়ে দুঃখ প্রকাশ করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে মারধর করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাংসদ শফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার তিনি সওজ কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে দুঃখ প্রকাশ করেন।ঝিনাইদহ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম গত ১৭ মার্চ সরকারি ছুটির দিনে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে বাসা থেকে ডেকে মারধর করেন। ওই ঘটনায় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ঝিনাইদহ সদর থানায় সাংসদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। মোহাম্মদ শাহজাহান জানান, বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ জেলা প্রশাসক খাজা আবদুল হান্নানকে সঙ্গে নিয়ে তাঁর দপ্তরে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ঘটনার ২২ দিন পর বিষয়টির সমাধান হলো। খাজা আবদুল হান্নান সাংসদের সঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টির সমাধানের জন্য তাঁরা সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে গিয়েছিলেন। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছেন।