২২ দোকান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারের খাদ্যগুদাম ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনের ২২টি আধা পাকা অবৈধ দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোরের নির্বাহী হাকিম শামীম ভূঁইয়া এই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনীতিকের ছত্রচ্ছায়ায় দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। সেগুলো সরিয়ে নিতে নোটিশ দিলেও কোনো কাজ হয়নি। পরে উপজেলা ভূমি অফিস এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে তালিকা দেয়। এরপর উচ্ছেদ অভিযান চালানো হয়।