২২ বছর পর এল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী-ফরিদপুরের মধ্যে স্থাপিত রেলপথটি আংশিক চালু হয়েছে। গতকাল মঙ্গলবার ফার্নেস তেল পরিবহনের মাধ্যমে দীর্ঘদিন পর রেলপথটি আবার চালু হলো। রেলপথটি রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৪ কিলোমিটার বিস্তৃত। ইতিমধ্যে ১৮ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। ফরিদপুরের ধুলদীতে নবনির্মিত বিদ্যু ৎ কেন্দ্রের জন্য জরুরি ভিত্তিতে এ অংশের কাজ শেষ হয়েছে। গতকাল এ পথেই ছয়টি বগিভর্তি ফার্নেস তেল নিয়ে এসেছে ট্রেনটি।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে। দুপুর সোয়া ১২টায় তেলবাহী ট্রেনটি নবনির্মিত রেলপথ ধরে ফরিদপুরের ধুলদী বিদ্যু ৎ কেন্দ্রে এসে পৌঁছায়। দীর্ঘ ২২ বছর পর আবার এ পথে ট্রেন চলায় এলাকাবাসী আনন্দে আপ্লুত হয়ে পড়ে। ১৯৮৯ সালে ফরিদপুর-রাজবাড়ী রেলপথটি বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই আবার এ পথে রেল চালুর দাবিতে ফরিদপুরবাসী দাবি জানিয়ে আসছে। গতকাল ধুলদী পর্যন্ত রেল চালু হওয়ায় তাই স্বভাবতই এলাকাবাসী আনন্দে ছিল উদ্বেল। রেল আসার কথা শুনে কয়েক হাজার মানুষ ধুলদী রেলস্টেশনে জড়ো হয়।