২২ বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপে টুইউয়ের ২২ জন বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনে এ রুল জারি করেন।অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইউনিপে টুইউয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।সংশ্লিষ্ট লোকজন জানান, সাধারণ বিনিয়োগকারী মেহেরুন্নেসাসহ চট্টগ্রামের ২২ জন বিনিয়োগকারী তাঁদের বিনিয়োগ করা অর্থ ফেরতের নির্দেশনা চেয়ে গত রোববার রিট আবেদনটি করেন। শুনানি শেষে গতকাল আদালত রুল জারি করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাহবুব উদ্দিন ও মো. নাজমুল হুদা।