২২ মামলায় জামিন পেলেন সেলিমা রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। আজ সোমবার ঢাকার বিভিন্ন আদালতে ২২টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এর মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে বিকেলে দুটি মামলায় জামিন নেন সেলিমা রহমান। ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, এ আদালত থেকে পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আরও ১৪টি মামলায় জামিন পেয়েছেন সেলিমা রহমান।