চাঁদপুরের মতলব পৌরসভায় ২২ মাস ধরে সচিবের পদে কেউ নেই। এতে ট্রেড লাইসেন্স, বাড়ি নির্মাণের অনুমতিপত্র, জন্মনিবন্ধন সনদপত্র প্রদানসহ অন্যান্য দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে।
মতলব পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মার্চের শুরুতে পৌরসভার তৎকালীন সচিব সাইফুল ইসলাম দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন। তখন থেকেই এ পদে লোক নেই। এ পদে নতুন লোক না আসায় পৌরসভার সামগ্রিক কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে।
কলাদী এলাকার বাসিন্দা আবদুল ওয়াদুদ বলেন, ‘একটি নতুন ভবন নির্মাণের অনুমতির জন্য কিছুদিন আগে পৌরসভায় আবেদন করি। সচিব না থাকায় এটা পেতে তিন-চার মাস লেগে যায়। পরে সচিবের পরিবর্তে পৌরসভার প্রকৌশলীর স্বাক্ষরে অনুমতিপত্র দেওয়া হয়।’ মতলব পৌরসভার মেয়র এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘সচিব দেওয়ার জন্য একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেও কাজ হয়নি। আপাতত সচিবের কাজ প্রকৌশলী চালাচ্ছেন।’মতলব পৌরসভা
২২ মাস ধরে সচিব নেই কাজে স্থবিরতা
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব পৌরসভায় ২২ মাস ধরে সচিবের পদে কেউ নেই। এতে ট্রেড লাইসেন্স, বাড়ি নির্মাণের অনুমতিপত্র, জন্মনিবন্ধন সনদপত্র প্রদানসহ অন্যান্য দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে।
মতলব পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মার্চের শুরুতে পৌরসভার তৎকালীন সচিব সাইফুল ইসলাম দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন। তখন থেকেই এ পদে লোক নেই। এ পদে নতুন লোক না আসায় পৌরসভার সামগ্রিক কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে।
কলাদী এলাকার বাসিন্দা আবদুল ওয়াদুদ বলেন, ‘একটি নতুন ভবন নির্মাণের অনুমতির জন্য কিছুদিন আগে পৌরসভায় আবেদন করি। সচিব না থাকায় এটা পেতে তিন-চার মাস লেগে যায়। পরে সচিবের পরিবর্তে পৌরসভার প্রকৌশলীর স্বাক্ষরে অনুমতিপত্র দেওয়া হয়।’ মতলব পৌরসভার মেয়র এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘সচিব দেওয়ার জন্য একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেও কাজ হয়নি। আপাতত সচিবের কাজ প্রকৌশলী চালাচ্ছেন।’