২২ যুগ্ম সচিবকে বদলি-পদায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগ মুহূর্তে জনপ্রশাসনের ২২ জন যুগ্ম সচিবকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।

এর মধ্যে ১৬ জন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্ম সচিবকে পদায়ন, চারজনকে বদলি ও দুজনকে ওএসডি করা হয়েছে।

আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই রদবদল হলো। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এটা নিয়মিত বদলি। বেশকিছু কর্মকর্তা অবসর-উত্তর ছুটিতে (এলপিআর) যাওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হয়েছেন। এর ফলে তাঁদের স্থলে পদায়ন করা হয়েছে।