২২ যুগ্ম সচিবকে বদলি-পদায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগ মুহূর্তে জনপ্রশাসনের ২২ জন যুগ্ম সচিবকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। এর মধ্যে ১৬ জন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্ম সচিবকে পদায়ন, চারজনকে বদলি ও দুজনকে ওএসডি করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই রদবদল হলো। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলোর দাবি, এটা নিয়মিত বদলি। বেশ কিছু কর্মকর্তা অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল-পোস্ট রিটায়ার্ডমেন্ট লিভ) যাবেন। এ জন্য তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। ফলে তাঁদের স্থলে নতুন করে পদায়ন করা হয়েছে।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহিবুল হক বলেন, বেশির ভাগ কর্মকর্তাকেই মন্ত্রণালয়সহ ঢাকার বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।