প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান পৌরসভার মুন্সিঘাটা ঢালাইরকুল এলাকায় পিকনিকে যাওয়া ২২ যুবককে আটক করে পিটিয়ে ন্যাড়া করে তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার কয়েকজন যুবক জানান, তাঁরা ২২ বন্ধু মিলে গতকাল দুপুরে পিকিনিকের উদ্দেশ্যে ট্রাকযোগে ফয়’স লেকে যাত্রা শুরু করেন। মুন্সিঘাটা ঢালাইরকুল এলাকায় পৌঁছালে ৫০-৫৫ জনের একদল দুর্বৃত্ত ট্রাকটি আটক করে তাঁদের পিটুনি দিয়ে নগদ টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। পরে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি