২২ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জরিপে দেখা গেছে, দেশে ২২ দশমিক ৬ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। এসব শিশুর মৃত্যুঝুঁকি ৪ গুণ বেশি।
আজ বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই জরিপের তথ্য উপস্থাপন করা হয়।
সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই জরিপ করেছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, কম জন্ম-ওজন বস্তিতে ও মেয়েশিশুদের মধ্যে বেশি।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এ এম জাকির হোসেন জরিপের ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম।