২২ শর্তে শওকতকে জাতীয় পার্টির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের জেল খাল সংস্কার, পুকুর-জলাশয় সংরক্ষণ, দুর্নীতিমুক্ত নগর গঠনসহ ২২টি শর্তের ভিত্তিতে ১৪ দল-সমর্থিত ও সমিঞ্চলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। গতকাল বুধবার নগরের প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সমেঞ্চলনে সমর্থন জানায় মহাজোটের অন্যতম শরিক দলটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় পার্টির বরিশাল জেলার সভাপতি মহসিন উল ইসলাম ২২টি শর্ত উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগরের সব খাল পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া; সব পুকুর-জলাশয় সংরক্ষণ; ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও মাদকমুক্ত সিটি করপোরেশন গড়া; সন্ত্রাস-চাঁদাবাজ ও দখলবাজি বন্ধ করা; বর্ধিত এলাকার উন্নয়ন; বিমানের ফ্লাইট চালু; নৌবন্দর থেকে ইজারা প্রথা বাতিল; ঢাকা-বরিশাল নৌপথে অবৈধ লঞ্চ রোটেশন প্রথা বাতিল ইত্যাদি।সংবাদ সম্মেলনে বলা হয়, মেয়র হিসেবে শওকত হোসেন অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তাই স্থানীয় নেতা-কর্মী ও কেন্দ্রের পরামর্শ নিয়ে শওকত হোসেনের পক্ষে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। দলের নেতা-কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে নিজ উদ্যোগে প্রচারণায় অংশ নেবেন।এ বিষয়ে মহসিন উল ইসলাম বলেন, শওকত হোসেন মেয়র নির্বাচিত হলে ২২টি শর্ত পূরণের জন্য তাঁকে চাপ দেওয়া হবে।জাতীয় পার্টির মহানগরের সভাপতি মীর জসিমউদ্দিনের সভাপতিত্বে সংবাদ সমেঞ্চলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও রুস্তুম আলী খান।