২২-২৬ মার্চ ডিসি হিলে স্বাধীনতার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে ২২ থেকে ২৬ মার্চ পাঁচ দিনব্যাপী নগরের ডিসি হিল প্রাঙ্গণে স্বাধীনতার বইমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একাডেমির পরিচালক আনোয়ারা আলমকে আহ্বায়ক ও আমিনুর রশীদ কাদেরীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
৭ মার্চ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফ।
বক্তব্য দেন নেছার আহমদ, রীতা দত্ত, অরুণ শীল, দীপক বড়ুয়া, জিন্নাহ চৌধুরী, রহমান হাবীব, মো. জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, মুহাম্মদ নোমান, মেহের আফরোজ, অজিত কুমার আইচ, বিকিরণ বড়ুয়া, আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।