২২,৯০৯ শিক্ষাপ্রতিষ্ঠানে আজ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার সারা দেশের ২২ হাজার ৯০৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় অনুষ্ঠিত হবে ছাত্র পরিষদ নির্বাচন। এতে শিক্ষার্থীরাই নির্বাচন পরিচালনা করবে এবং ভোট দিয়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েক ধরনের প্রতিনিধি নির্বাচন করবে।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট ভোটার ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ জন। এর মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন।