২২টি প্রকল্পের উদ্বোধন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরে আসছেন। প্রধানমন্ত্রী ওই দিন ২২টি প্রকল্পের উদ্বোধন ও সাতটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় ভাষণ দেবেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুর সার্কিট হাউসে এক সংবাদ সমেঞ্চলনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সমেঞ্চলনে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পাঁচ বছর পর প্রধানমন্ত্রী দিনাজপুরে আসছেন।
সংবাদ সমেঞ্চলনে দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, ২২ অক্টোবরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে জোটের রাজনীতি এবং সাধারণ মানুষের জন্য দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। জনসভায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সমেঞ্চলনে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাটসহ রংপুর বিভাগের আট জেলার আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলা একটায় হেলিকপ্টারে ঢাকা থেকে দিনাজপুরে আসবেন। প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুতলবিশিষ্ট ড. এম এ ওয়াজেদ ভবন, ৫০০ শয্যার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন। প্রধানমন্ত্রী নতুন যে প্রকল্পগুলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেগুলোর মধ্যে আছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ভবন।