২২টির মধ্যে ছয়টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে ২২টি কেন্দ্রের মধ্যে ছয়টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ বিভাগ। এ ছাড়া ১০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২২টি কেন্দ্রে এবার শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতজুড়ি তুলা গবেষণা কেন্দ্র, গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওয়া ফুরকানিয়া মাদ্রাসা, মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়-১ (ইউনুস ভবন) ও মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়-২ (মুক্তিযোদ্ধা একাডেমিক ভবন নিচতলা)। শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়, বৈরাগীরচালা উচ্চবিদ্যালয়, কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, বেড়াইদেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা-১ ও ২, কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ ও ২-কে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।