২২০টি মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ২২০টি ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। পৌর পরিষদ গত রোববার থেকে শহরে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার অভিযান শুরু করে। এসব ভবন ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে পৌর নগর পরিকল্পনা দপ্তর। বিষয়টি জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে।নগর পরিকল্পনা দপ্তর সূত্র জানায়, ব্রিটিশ আমল থেকে ভৈরব বাণিজ্যিক নগর ও বন্দর হিসেবে স্বীকৃত। এ কারণে অনেক আগেই ভৈরবে বহুতল ভবন গড়ে ওঠে। সেসব ভবনের অনেকগুলোর বয়স ১০০ থেকে ১২০ বছর হয়ে গেছে। চুন-সুরকির সেসব ভবন অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু স্থানীয় লোকজন নানা কৌশলে ভবনগুলো ব্যবহার করছে। এরই মধ্যে অনেক ভবনের দেয়াল আগাছায় ছেয়ে গেছে।নগর পরিকল্পনাবিদ শরিফুল ইসলাম বলেন, অভিযানে অনেক ভবনের সন্ধান মিলেছে, যেগুলো যেকোনো সময় এমনিতেই ধসে পড়তে পারে।পৌরসভার মেয়র মো. শাহিন প্রথম আলোকে বলেন, অনেকে ১২০ বছরের ভবন ব্যবহার করছে। পৌর কর্তৃপক্ষ চিহ্নিত ভবন ভেঙে ফেলার উদ্যোগ নিচ্ছে। ভবনমালিকদের নোটিশ দেওয়া শুরু হয়েছে।অভিযোগ উঠেছে, নোটিশ পেয়ে ভবনমালিকদের অনেকে এখন পৌর পরিষদে ভিড় করছেন। ভবন রক্ষায় পৌর কাউন্সিলর ও প্রভাবশালীদের কাছে ধরনা ধরছেন।