প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের রেজাউল ইসলামের বাড়ি থেকে গতকাল বুধবার ২২২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তারা বলছে, রেজাউল ভারত থেকে গাঁজা এনে বাড়িতে গুদামজাত করেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় বাড়িটির গোয়ালঘর, পুকুরপাড়, পরিত্যক্ত শৌচাগার ও গর্ত থেকে ২২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেগুলো ছয়টি প্লাস্টিকের পাত্রে রাখা ছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে রেজাউল পালিয়ে যান। বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের নায়েব সুবেদার আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।