২৩ কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণ-বিরোধী অভিযান এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর ঢাকার সাতারকুল, বাড্ডা ও কেরানীগঞ্জের মোট ২৩টি প্রতিষ্ঠানকে বায়ু দূষণ করার কারণে মোট ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য এবং তা আদায় করেন।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এই অভিযানের নেতৃত্ব দেন। জরিমানা করা এসব কারখানার মধ্যে কেরানীগঞ্জের ১১টি ওয়াশিং কারখানা ও ১০ ইটভাটাকে ৪৪ লাখ টাকা এবং ঢাকার সাতারকুল, বাড্ডার আশরাফ ওয়াশিংকে ৬ লাখ, শাইনিং ওয়াশিংকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
নিজস্ব প্রতিবেদক