২৩ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট নৌ টার্মিনালে গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকে। এতে দক্ষিণাঞ্চলের ৩৭টি নৌপথের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার যাত্রীবাহী বড় লঞ্চ ছাড়া শুরু হয়েছে। তবে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ স্বল্পপাল্লার ছোট লঞ্চ ছাড়া হয়নি।
ঢাকা নদীবন্দর সূত্র জানায়, শুক্রবার থেকে প্রায় ২৩ ঘণ্টা কোনো লঞ্চ ঢাকা নদীবন্দর ছেড়ে যায়নি।